চট্টগ্রামে উগ্রবাদী বইসহ তিন জেএমবি সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ জুলাই ২০১৯, ১৯:৩৮আপডেট : ১২ জুলাই ২০১৯, ১৯:৪৬

গ্রেফতার হওয়া তিন জেএমবি সদস্য (ছবি– প্রতিনিধি)

চট্টগ্রাম বন্দর থানার হালিশহর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় জেএমবির এই তিন সক্রিয় সদস্যের কাছে থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই, লিফলেট ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১১টায় গোপন সংবাদে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার তিনজন হলো– মো. আশফাক-উর-রহমান অয়ন ওরফে আরিফ ওরফে অনিক (২৬), মো. রনি আহম্মেদ ওরফে রনি (৩১) ও মো. রিপন মন্ডল ওরফে রিপন (৩০)। অয়ন ওরফে আরিফ ওরফে অনিকের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের নরোত্তম এলাকায়, রনির বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জের রুদ্রপুর এলাকায় এবং রিপনের বাড়ি রাজবাড়ীর পাংশার কৃষ্টপুর এলাকায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপনে খবর পেয়ে প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত হয়ে হালিশহর এলাকায় অভিযান চালিয়ে জেএমবির এই তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এই তিনজনের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানায় সন্ত্রাসবিরোধী (জঙ্গি) আইনে দুইটি মামলা আছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা র‌্যাবের কাছে স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে গোপনে সংগঠিত হয়ে জেএমবির কার্যক্রম পরিচালনা করে আসছে এবং নাশকতামূলক কর্মকাণ্ডের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ, ২০১৪ সালের দিকে জঙ্গিবাদে জড়ায় অয়ন ওরফে আরিফ ওরফে অনিক এবং ২০১৫ সালে সাংগঠনিক দায়িত্ব পায়। আর ২০১৬ সালের শুরুর দিকে রনি ও রিপন জেএমবিতে যোগদান করে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম