নদীভাঙনে ঝুঁকিতে থাকা মানুষের পাশে আছে সরকার: পানিসম্পদ উপমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
১৩ জুলাই ২০১৯, ১৯:৪৫আপডেট : ১৩ জুলাই ২০১৯, ২০:০২

মানিকগঞ্জে ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে অন্যের মধ্যে পানিসম্পদ উপমন্ত্রী (ছবি– প্রতিনিধি)

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, ‘নদীভাঙনে ঝুঁকিতে থাকা মানুষের পাশে আছে আওয়ামী লীগ সরকার। নদীভাঙনে ঝুঁকিতে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানকে রক্ষায়ও অগ্রাধিকার দেওয়া হচ্ছে।’

শনিবার (১৩ জুলাই) বিকালে মানিকগঞ্জে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

এ কে এম এনামুল হক শামীম বলেন, ‘দেশে বন্যার প্রকোপ দেখা দিয়েছে। বর্তমান সরকার মানবতার পক্ষের সরকার; ভাঙন কবলিত মানুষের দুর্দশা লাঘবে এ সরকার বদ্ধপরিকর।’

মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশে প্রায় সাড়ে ছয়শ’ এলাকা নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে। গত ফেব্রুয়ারি মাস থেকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে বের হয়েছি আমিসহ আমার মন্ত্রণালয়ের কর্মীরা। ৬৬টি স্পট ঝুঁকিপূর্ণ দেখেছি। এর মধ্যে ২৬টি স্থান বেশি ঝুঁকিপূর্ণ। এসব এলাকা রক্ষায় সরকার খুবই সিরিয়াসলি কাজ করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘ঘিওরের তরা এলাকায় রমজান আলী উচ্চ বিদ্যালয়টি ভাঙনের মুখে। সেই বিদ্যালয় রক্ষায় শিগগিরই জিও ব্যাগ ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে বর্ষার পরে স্থায়ীভাবে এই এলাকা রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।’

ভাঙন কবলিত এলাকা পরিদর্শনের সময় শিবালয় উপজেলার ১৯২০ সালে প্রতিষ্ঠিত কুষ্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পদ্মা নদীর ভাঙন থেকে রক্ষার জন্য জরুরি বরাদ্দের নির্দেশ দেন মন্ত্রী। এ ছাড়া, শিবালয়ের আরিচা নদীবন্দরকে ভাঙনের হাত থেকে রক্ষার জন্য প্রকল্প নিতে তিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ দেন।

এসময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন– মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দিন, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, প্রধান প্রকৌশলী অখিল কুমার বিশ্বাস, মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাবুল মিয়া,  ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক মো. আব্দুল মতিন সরকার, মানিকগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মাহবুবে মওলা মো. মেহেদী হাসান, উপ-বিভাগীয় প্রকৌশলী মামুন হাওলাদার প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের