ফরিদপুরে ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত

ফরিদপুর প্রতিনিধি
২০ জুলাই ২০১৯, ১৩:২২আপডেট : ২০ জুলাই ২০১৯, ১৩:২৩

উল্টে যাওয়া ট্রাক ফরিদপুর সদরে ঢাকা-খুলনা মহাসড়কের শিবরামপুর এলাকায় মালবোঝাই একটি ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২০ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই ট্রাকের যাত্রী।
ফরিদপুরের করিমপুর হাইওয়ে পুলিশের এসআই জয়নুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, ঢাকা থেকে পিরোজপুরগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই দুই নির্মাণ শ্রমিক নিহত হন। তারা হলেন—কামরুল ইসলম (৩৫) ও রবিন (২২)। তাদের বাড়ি ময়মনসিংহের হালুয়া ঘাটের আতুয়া জঙ্গল বলে তিনি জানান। এ সময় আহত আরও তিন জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্রাকটির চালক ও হেলপার পালাতক রয়েছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম