বুড়িগঙ্গায় ৪১ অবৈধ স্থাপনা উচ্ছেদ

কেরানীগঞ্জ প্রতিনিধি
২৩ জুলাই ২০১৯, ০৩:৫৯আপডেট : ২৩ জুলাই ২০১৯, ০৩:৫৯

অবৈধ স্থাপনা উচ্ছেদ বুড়িগঙ্গা নদীর উভয় তীরে ৪১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বিআইডব্লিউটিএয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানে সোমবার (২২ জুলাই) এ অভিযান চালান।

সকাল ১০টায় মুন্সিখোলা থেকে অভিযান শুরু করা হয়। পরে আলীগঞ্জ খেলার মাঠ পর্যন্ত অভিযান চালানো হয়।
বিআইডব্লিউটিএয়ের যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন বলেন,‘সরকারের নির্দেশনায় আমরা বুড়িগঙ্গা নদীকে দখলমুক্ত করার জন্য আজ ৪৬তম দিনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার জন্যই আমাদের এই অভিযান।’
একেএম আরিফ উদ্দিন জানান, উচ্ছেদ স্থাপনাগুলোর মধ্যে পাঁচটি একতলা ভবন, একটি দোতলা ভবন, ১৫টি আধাপাকা ও ২০টি টিনের ঘর রয়েছে। এছাড়া উচ্ছেদ করা বিভিন্ন মালামাল নিলামে বিক্রি করে ১ কোটি ৪৫ লাখ ৮০ হাজার টাকা সরকারের কোষাগারে জমা দেওয়া হয়েছে। এসময় ২ একর সরকারি জায়গা অবমুক্ত করা হয়।
উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক মিজানুর রহমান, উপ-পরিচালক কায়সারুল আলম, সহকারী পরিচালক নুর হোসেন ও রেজাউল করিম প্রমুখ।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম