ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মী তিনগুণ করলো এনসিসি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ জুলাই ২০১৯, ১২:২১আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১৩:১৬

এনসিসি'র কর্মকর্তাদের সভাডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মী তিনগুণ বৃদ্ধি করছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি)। এছাড়া ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে এনসিসি ২৫-৩১ জুলাই মশক নিধন সপ্তাহ পালন করবে। 

সোমবার (২২ জুলাই) এনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এএফএম এহতেশামুল হক এসব কথা জানান।

তিনি জানান, মশক নিধনে সিটি করপোরেশনে ১৮টি হ্যান্ড স্প্রে সিস্টেম  ছিল। এখন সেটি ৫৪টি করা হয়েছে। এজন্য কর্মী সংখ্যাও তিনগুণ বাড়ানো হয়েছে। মশক নিধন সপ্তাহের সাত দিন বিভিন্ন ওয়ার্ডে সকালে এবং বিকালেও ময়লা আবর্জনা পরিষ্কার করা হবে, পলিথিনবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হবে, গণসচেতনতা তৈরি করতে র‌্যালি ও লিফলেট বিতরণ করা হবে।

তিনি আরও জানান, ওয়াসার নারায়ণগঞ্জ মডস-এর দায়িত্ব নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে হস্তান্তরের বিষয়ে যাবতীয় প্রস্তুতি শেষ পর্যায়ে। আশা করা যাচ্ছে, আগামী মাসের মধ্যে এ হস্তান্তর প্রক্রিয়া শেষ হবে। হস্তান্তর হলে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য নারায়ণগঞ্জ ওয়াসার ব্যাপারে একটি মাস্টার প্ল্যান তৈরিপুরনো অকেজো লাইন পরিবর্তনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য এশিয়ান উন্নয়ন ব্যাংকের ৮০০-১০০০ হাজার কোটি টাকার প্রকল্প সহায়তা পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। 

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস