নরসিংদীর পলাশে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পলাশ থানা পুলিশ। তার নাম শ্যামা বসু (৩৫)। বুধবার (২৪ জুলাই) দুপুরে জিনারদী ইউনিয়নের রাবান এলাকার একটি লটকন বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
পলাশ থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের গায়ে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পারিবারিক কলহের কারণে আত্মহত্যার ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শ্যামা বসু ঘোড়াশাল পাইসকা এলাকার দেবাশীষ বিশ্বাসের স্ত্রী।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৩ জুলাই) সকালে ওই গৃহবধূ তার মেয়েকে বিদ্যালয়ে দিয়ে আসার পর থেকেই নিখোঁজ হন। বুধবার সকালে একটি লটকন বাগানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।








