রায়পুরায় দুই ইউপি’র উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

নরসিংদী প্রতিনিধি
২৫ জুলাই ২০১৯, ২১:৩৪আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২১:৪৩

নরসিংদী নরসিংদীর রায়পুরায় দুটি ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনের বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এরমধ্যে রাধানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আলম তপন (চশমা), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী সাফায়েত উল্লাহ শিশু। ডৌকারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. মাসুদ ফরাজী (টেলিফোন), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সোহেল পারভেজ।

এছাড়া একইদিন জেলার বিভিন্ন উপজেলায় ৬টি ওয়ার্ডে মেম্বার পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে টানা বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। এ সময় কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর ছিল।

এ উপ-নির্বাচনে দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১০ জন ও জেলার অন্যান্য ইউনিয়নের ৬টি ওয়ার্ড উপ-নির্বাচনে মেম্বার পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ওয়ার্ডগুলো হলো-রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের ২নং, উত্তর বাখরনগর ইউনিয়নের ৪নং, শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের ৯নং, মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের ৫নং, চন্দনবাড়ি ইউনিয়নের ৮নং ও নরসিংদী সদর উপজেলার নূরালাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড।

নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনও অভিযোগ পাওয়া যায়নি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম