এডিস নিধনে ঢাকার দুই সিটির কাজে সমন্বয়হীনতা নেই: স্থানীয় সরকারমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ জুলাই ২০১৯, ২১:০০আপডেট : ২৭ জুলাই ২০১৯, ২১:২৮

কথা বলছেন তাজুল ইসলাম (ছবি– প্রতিনিধি)

স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম দাবি করেছেন, ‘এডিস মশা নিধনে ঢাকার দুই সিটি করপোরেশনের কাজে সমন্বয়হীনতা নেই। সরকারের মশা নিধন প্রকল্প বাস্তবায়ন হওয়ায় ঢাকার দুই সিটিতে মশার প্রভাব কমে আসছে।’

শনিবার (২৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ মিলনায়তনে নদী দূষণ ও দখলরোধ বিষয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

মো. তাজুল ইসলাম বলেন, ‘যতদিন পর্যন্ত আমরা এডিস মশার উৎপত্তিস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন করতে না পারবো, ততদিন এই সমস্যা রয়ে যাবে।’ এসময় তিনি এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংসের আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘এই মৌসুম (বর্ষা) হচ্ছে এডিস মশার জন্ম মৌসুম। এসময় আমাদের সচেতন থাকতে হবে, যাতে কোথাও ৪৮ ঘণ্টার বেশি সময় পানি জমে না থাকে। কারণ, এডিস মশার জন্ম হয় জমে থাকা পানিতে।’

তাজুল ইসলাম বলেন, ‘নতুন করে মেঘনা নদী কেউ যাতে দূষণ করতে না পারে, সেজন্য সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। শিল্পবর্জ্য, বাসাবাড়ির বর্জ্য এবং পরিবহন বর্জ্য কোনও অবস্থাতেই নদীতে ফেলা যাবে না। কোনও শিল্পপ্রতিষ্ঠান বর্জ্য পরিশোধণ না করে নদীতে ফেললে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। নদীর জায়গা কেউ দখল করলে বা অবকাঠামো নির্মাণ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দিন আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি সমন্বয়ক আবুল কালাম আজাদ, স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, ওয়াসার এমডি তাসকিন এ খান, জার্মানের রাষ্টদূত এইচ ই পিটার ফারেন হোল্টজ, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আব্দুস সামাদ, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব আব্দুল্লাহ আল মোহসীন চৌধুরী প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম