‘শিক্ষিত মেয়েরা রাজনীতিতে আসতে চায়, তাদেরও দলে নিতে হবে’

কেরানীগঞ্জ প্রতিনিধি
২৭ জুলাই ২০১৯, ২২:১০আপডেট : ২৭ জুলাই ২০১৯, ২২:২১

বক্তব্য রাখছেন নসরুল হামিদ (ছবি– প্রতিনিধি)

বিদ্যুৎ​, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘অনেক শিক্ষিত ছেলে আছে; যারা দলে আসতে চায়, তাদের দেখেশুনে দলে জায়গা দিতে হবে। অনেক শিক্ষিত মেয়ে বর্তমানে রাজনীতিতে আসতে চায়, তাদেরও দলে নিতে হবে।’

শনিবার (২৭ জুলাই) বিকালে কেরানীগঞ্জের আমবাগিচা কলেজ মাঠে আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নসরুল হামিদ বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বে থাকতে হবে আওয়ামী লীগের সৈনিকদেরই। বিএনপি-জামায়াত পরিবারের কোনও সন্তান যেন আওয়ামী লীগে অনুপ্রবেশ করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।’

জনপ্রিয়তা অর্জন করতে হলে কর্মীদের ভালোবাসতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘নেতৃত্ব ও জনপ্রিয়তা–এ দুটো এক করতে হবে।’

দেশে এখনও আর লোডশেডিং হয় না দাবি করে তিনি বলেন, ‘সামান্য সময়ের জন্য যদি কোথাও লোডশেডিং হয়, সেটা মূলত যান্ত্রিক ত্রুটির কারণে হয়।’

দেশে এখন বিদ্যুতের ঘাটতি নেই জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার সারাদেশে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা ইতোমধ্যে দেশের প্রায় ৯৪ শতাংশে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি।’

আওয়ামী লীগ নেতা ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আশরারুল হাসান আশুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যের মধ্যে ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, উপজেলা ভাইস-চেয়ারম্যান সাহিদুল হক সাহিদ, সাবেক জাতীয় ক্রিকেটার মোহাম্মদ রফিক প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম