ঘুরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের লাশ মিললো জাহাজে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ জুলাই ২০১৯, ২২:২৯আপডেট : ২৭ জুলাই ২০১৯, ২২:৪০

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে জাহাজ থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রিতুল ঘোষ (১৩)। শনিবার (২৭ জুলাই) দুপুরে শহরের ৫ নম্বর ঘাট এলাকায় নোঙর করা এমভি সজল তন্ময়-২ নামের জাহাজ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, শুক্রবার (২৬ জুলাই) দুপুর থেকে রিতুল নিখোঁজ ছিল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার চার বন্ধুকে আটক করা হয়েছে। রিতুল ঘোষ নগরীর দেওভোগের বাসিন্দা দুলাল ঘোষের ছেলে। সে একই এলাকার বিদ্যাকেতন উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও রিতুল ঘোষের স্বজনরা জানায়, শুক্রবার সকালে রিতুল ঘোষ বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়। এরপর থেকে নিখোঁজ হয়। সারারাত অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। শনিবার দুপুরে জাহাজের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ওসি কামরুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তারা কয়েক বন্ধু মিলে নদীর পাড়ে ঘুরতে গিয়েছিল। পরে তারা ঘাটে নোঙর করা জাহাজের ওপর ওঠে। এরপর থেকে সে নিখোঁজ ছিল। এ ঘটনায় চার বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী