গাজীপুরের ডেঙ্গু রোগীর ঢাকার সিএমএইচে মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
৩০ জুলাই ২০১৯, ১১:১৪আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১১:৫১

ডেঙ্গু মশা গাজীপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আবদুল করিম সরকার (৬০) নামে এক ব্যক্তি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার (২৮ জুলাই) রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয়।
করিম কাপাসিয়া সদর ইউনিয়নের খোদাদিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয় ইউপি সদস্য আবদুর রউফ এসব তথ্য জানান।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, বুধবার (২৪ জুলাই) আবদুল করিম এই হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে চলে যান। শনিবার (২৭ জুলাই) ভোরে আবারও জ্বর, ডায়রিয়া নিয়ে তিনি এখানে ভর্তি হন। পরে তার রোগ শনাক্তের জন্য বেশ কিছু পরীক্ষা দেওয়া হয়। এরই মধ্যে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে স্বজনরা ছাড়পত্র নিয়ে শনিবার রাতেই তাকে দ্রুত ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যান।
কাপাসিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার আবদুর রউফ জানান, সিএমএইচে ভর্তির পর পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান, আবদুল করিম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। রবিবার রাত সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম