বাসাইলে একই সময়ে আ.লীগের দুই গ্রুপের সভা, ১৪৪ ধারা জারি

টাঙ্গাইল প্রতিনিধি
৩১ জুলাই ২০১৯, ১৪:০৮আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১৪:০৯

১৪৪ ধারা টাঙ্গাইলের বাসাইলে একই সময়ে একই স্থানে আওয়ামী লীগের দুই গ্রুপের সভাকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। বুধবার (৩১ জুলাই) উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হওয়ার কথা ছিল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না ১৪৪ ধারা জারি করেন।

জানা যায়, জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউজ একই সময়ে একইস্থানে প্রস্তুতিমূলক সভা ডাকে। সেখানে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেন।

শামছুন নাহার স্বপ্না বলেন, ‘আজ সকাল ১১টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগে দুই গ্রুপ সভা ডাকে। একই সময়ে সভা ডাকায় সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়। এই আদেশ আজ বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত কার্যকর থাকবে।’

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহীন আলী বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। স্থানীয় আওয়ামী লীগের কার্যালয় ও বাসাইল বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম