সিরিজ বোমা হামলার মামলায় ফরিদপুরে ৯ জনের যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি
৩১ জুলাই ২০১৯, ২১:৪৬আপডেট : ৩১ জুলাই ২০১৯, ২১:৫৪

ফরিদপুরের বিশেষ দায়রা জজ আদালত ২০০৫ সালে সারাদেশে সিরিজ বোমা হামলার এক মামলায় ফরিদপুরে ৯জনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। ফরিদপুরের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান বুধবার (৩১ জুলাই) এ রায় ঘোষণা করেন। এছাড়া আদালত তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন।

সাজাপ্রাপ্তরা হলো- আমির সোহেল মিয়া, আমীর হোসেন, রায়হান মোল্লা, মাসুম বিল্লাহ, আব্দুর রউফ, আব্দুল গাফফার, তোফাজ্জেল হোসেন, মর্তুজা ও খাললুর রহমান। তাদের মধ্যে মর্তুজা পলাতক রয়েছেন। অন্য আট আসামি রায় ঘোষণার সময় আদালতে ছিলেন। পলাতক মর্তুজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
২০০৫ সালের ১৭ অগাস্ট দেশের ৬৩টি জেলায় একযোগে বোমা হামলা চালায় জেএমবি।
ফরিদপুরের জজ আদালতের পিপি গোলাম রব্বানী বাবু মৃধা মামলার নথির বরাতে জানান, ২০০৫ সালের ১৭ আগস্ট অন্যান্য জেলার মতো ফরিদপুরেও বোমা হামলা হয়। এ ঘটনায় ফরিদপুর থানায় মামলার পর পুলিশ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। আটক জেএমবি সদস্য আমির সোহেল মিয়া ও আমীর হোসেন দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
সাক্ষ্য-প্রমাণে আদালত ৯জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন দিয়েছেন। এছাড়া অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আদালত আরও পাঁচ আসামিকে খালাস দিয়েছেন। খালাস পাওয়া আসামিরা হলেন- মিজানুর রহমান মুকুল ওরফে মোয়াবিয়া, ইউসুফ আলী ওরফে আল্লামা ইউসুফ, ইয়াসিন সিকদার, তরিকুল ইসলাম ওরফে শুকুর ও আরিফ খান।
পিপি রব্বানী বলেন, ‘রায়ে আমরা খুশি হয়েছি। তবে আদালত পাঁচ আসামিকে খালাস দেওয়ায় আমরা আপিল করবো।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম