যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ আগস্ট ২০১৯, ১৩:১৫আপডেট : ০১ আগস্ট ২০১৯, ১৩:৪২

লাশ

নারায়ণগঞ্জ নগরীর খানপুরে তিনশ’ শয্যা হাসপাতালের জরুরি বিভাগ থেকে ফয়সাল (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে সাতটার দিকে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয় কয়েক যুবক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি (অপারেশন) জয়নাল।

নিহত ফয়সাল সিদ্ধিরগঞ্জের চৌধুরি বাড়ি এলাকার নুরুজ্জামানের ছেলে।

ফসালকে হাসপাতালে নিয়ে আসা আসিফ হোসেন বলেন, ‘বিকেলে বাসায় যাওয়ার সময় ব্রাঞ্চরোডে শাহিন মিয়ার বাড়ির সামনের গলিতে এক যুবকে পড়ে থাকতে দেখে বন্ধুদের ডেকে আনি। পরে একটি রিকশায় করে তাকে দ্রুত খানপুর হাসপাতালের নিয়ে যাই। সেখানে ইসিজি করার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ’

নিহতের ভাই আফজাল হোসেন বলেন, তার ভাইকে কে বা কারা তুলে নিয়ে হত্যার পর লাশ খানপুর ব্রাঞ্চরোডে ফেলে রেখে পালিয়ে গেছে। তিনি এ ঘটনা সুষ্ঠু তদন্ত দাবি করে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করার দাবি জানান।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর থানার (ওসি অপারেশন) জয়নাল আবেদীন জানান, নিহতের শরীরে আঘাতের কোনও চিহৃ পাওয়া য়ায়নি। তবে কেন কি কারণে ফয়সাল গোদনাইল চৌধুরি পাড় থেকে খানপুর ব্রাঞ্চ রোডে আসলো তা তদন্ত করে বের করা হবে। ময়নাতদন্তের রির্পোট হাতে পেলে বোঝা যাবে কি  কারণে তার মৃত্যু হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম