জাল দলিল দিয়ে নামজারির অপরাধে কারাদণ্ড

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৯, ১৭:৪৬আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ১৭:৪৯

মিন্নত আলী ঢাকার কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণে (ভূমি অফিস) জাল দলিল দিয়ে নামজারি করার অপরাধে একজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তার নাম মিন্নত আলী (৬০)। রবিবার (৪ আগস্ট) ১২টায় রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রমথ রঞ্জন ঘটক এই কারাদণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রমথ রঞ্জন ঘটক বলেন, ‘আমার অফিসে কেউ জাল জালিয়াতি করে রেহাই পাবেন না। আমরা নামজারির আবেদনের কাগজপত্র ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করেই ঠিকভাবে নামজারি করে থাকি। পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়েই মিন্নত আলীর জাল জালিয়াতির কাগজপত্র আমাদের কাছে ধরা পড়ে। মিন্নত আলীর এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’

নাজির মোহাম্মদ মজিরুল হক জানান, মিন্নত আলী নামের একজন তার নামে বেয়ারা মৌজায় ছয় শতাংশ জমি নামজারির আবেদন করেন। এতে নামজারির নথিপত্র তল্লাশি দিতে গিয়ে দেখা যায়, ওই ব্যক্তি জাল জালিয়াতির আশ্রয় নিয়ে বেয়ারা মৌজায় বাঘৈর মৌজার মূল দলিলপত্র দাখিল করেছেন। এছাড়া ওই আবেদনপত্রে অন্য এক মহিলার ছবি সংযুক্ত করেছেন। আবেদনকারী ওই নামজারির জন্য প্রায়ই অফিসে আসে এবং তার নামজারির বিষয়ে খোঁজ খবর নেয়। অন্যান্য দিনের মতো মিন্নত আলী রবিবার অফিসে এলে তাকে ডেকে তার আবেদন করা কাগজপত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রমথ রঞ্জন ঘটকের কাছে তার কাগজপত্র জাল জালিয়াতির মাধ্যমে সৃষ্টি করা হয়েছে বলে স্বীকার করেন। এতে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত মিন্নত আলীর বাবার নাম মৃত হামিদ আলী ভূইয়া। তার বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া মুসলিম নগর এলাকায়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম