৩৫ মণের যুবরাজের দাম ৫ লাখ টাকা

রাজবাড়ী প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৯, ০৯:৩১আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ১০:২৬

৩৫ মণ ওজনের যুবরাজ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার স্টেডিয়াম মাঠে বসেছে কোরবানির পশুর হাট। এরই মধ্যে হাটে গরু,ছাগলসহ কোরবানির পশু তোলা হয়েছে। তবে হাটে আসা ক্রেতা-বিক্রেতার সবার নজর যুবরাজের দিকে। বিশাল আকৃতির এই ষাঁড়ের মালিক এর দাম হাঁকছেন ৫ লাখ টাকা।

বালিয়াকান্দি উপজেলার ইলিশকোল গ্রামের খামারি কাশেদ খান  যুবরাজের মালিক। তিন বছর বয়সী ষাঁড়টির বর্তমান ওজন প্রায় ৩৫ মণ।

রবিবার (৪ আগস্ট) বালিয়াকান্দি পশুর হাটে যুবরাজের দাম উঠেছে সাড়ে ৩ লাখ টাকা।

কাসেদ খান বলেন, ‘ষাঁড়টি ফ্রিজিয়ান জাতের। কাচা ঘাস, খড়, ভুষি, খৈল, ভুট্টাসহ  প্রাকৃতিক খাবার দিয়েই ষাঁড়টির লালন-পালন করেছি। এখন সে কোরবানির দেওয়ার  উপযুক্ত হয়েছে। তাই তাকে হাটে তুলেছি। ৫ লাখ টাকা দাম হলেই বিক্রি করবো।’

বালিয়াকান্দি মিনি স্টেডিয়াম মাঠে বসা পশু হাটের ইজারাদার সেলিম জানান,বিশাল আকৃতির এই ষাঁড়টিকে দেখতে অনেকেই ভিড় করেছেন। আশানুরূপ মূল্য না পাওয়ায় ষাঁড়টি এখনও বিক্রি হয়নি।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম