ছেলের কাটা দুই হাত নিয়ে পথে পথে ঘুরছেন বাবা

রাজবাড়ী প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৯, ১৬:১৩আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ১৬:৪৩

রাজবাড়ী রাজবাড়ীতে মাদক ব্যবসায়ে বাধা দেওয়ায় মৎস্য খামারি শাহীন খানের (৩০) দুই হাত দুর্বৃত্তরা কেটে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার বিচার দাবি করে একটি পলিথিনের ব্যাগে ছেলের কাটা দুই হাত নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন শাহীনের বাবা হাশেম খান। রবিবার (৪ আগস্ট) জেলা সদরের আলিপুরে এই ঘটনা ঘটে।
জানা গেছে, রবিবার দুপুরে জেলা সদরের আলিপুরে বাড়ি থেকে শাহীনকে ফোনে ডেকে নিয়ে তার দুই হাত কেটে ফেলে দুর্বৃত্তরা। পরে শাহীনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকেও তাকে রেফার করা হয় ঢাকার পঙ্গু হাসপাতালে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
এদিকে শাহীনের বাবা একটি ব্যাগে তার কাটা দুই হাত নিয়ে বিচারের দাবিতে সোমবার (৫ আগস্ট) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয় ও সদর থানায় যান। তার অভিযোগ, এলাকায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের এসব অবৈধ কাজ করতে নিষেধ করায় কাল হয়েছে শাহীনের। এ ঘটনার প্রধান অভিযুক্ত ইসমাইল ও শাহীনের বিরুদ্ধে থানায় মাদক ব্যবসার অভিযোগ রয়েছে বলেও তিনি জানান। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাও রয়েছে। পূর্ব বিরোধের জের ধরে এই হামলা চালানো হয়েছে বলে দাবি শাহীনের পরিবারের।
এ বিষয়ে জানতে পুলিশ সুপারের কার্যালয়ে গেলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সালাহউদ্দিন বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রধান অভিযুক্ত ইসমাইলের আরেক সহযোগী শাহীনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত ও দোষীদের ধরতে পুলিশি অভিযান চলছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম