নকল দুধের কারখানা সিলগালা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৯, ২০:৫৫আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ২২:৩৭

বারো আউলিয়া ডেইরী মিল্ক অ্যান্ড ফুড লিমিটেড কারখানার সামনের সাইনবোর্ড (ছবি– প্রতিনিধি) ১৮ লিটার গরুর দুধ দিয়ে তৈরি হতো ২২শ’ ৯২ লিটার পাস্তুরিত দুধ!সেই প্রতিষ্ঠানের আবার আছে বিএসটিআই সনদ!বিভিন্ন ধরনের রাসায়নিক মিশিয়ে এভাবে নকল দুধ তৈরি করা নারায়ণগঞ্জের আড়াইহাজারের ‘বারো আউলিয়া ডেইরী মিল্ক অ্যান্ড ফুড লিমিটেড’ নামের প্রতিষ্ঠানটিতে আজ বুধবার (৭ আগস্ট) অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ঘটনার সত্যতা মেলায় এই নকল দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি সিলগালাসহ এর মালিকের বিরুদ্ধে মামলাসহ ৫০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া আরও ১২ জনকে দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। আজ দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার পুরিন্দা বাজারে অবস্থিত প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়।

র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নেতৃত্বে চালানো ওই অভিযানে সহযোগিতা করেন র‌্যাব-১১-এর সিনিয়র সহকারী পরিচালক জসিম উদ্দিন চৌধুরী।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, স্ক্রিম পাউডার, লবণ, সোডিয়াম, পানি ও বিভিন্ন রাসায়নিকের সংমিশ্রণে ভেজাল ও নকল দুধ ও দই উৎপাদন ও বাজারজাত করে আসছিল ওই প্রতিষ্ঠানটি। 

কারাদণ্ড প্রাপ্তরা (ছবি– প্রতিনিধি) কারাদণ্ডপ্রাপ্তরা হলেন– আবুল কালাম আজাদ শাহীন (৩২), আব্দুল আজিজ (৫৬), মো. আমিনুল হক (৫৪), মো. রায়হান মিয়া (২১), আরিফুল ইসলাম (২৭), মো. আবুল কাশেম (৩২), মো. তারেক মাহমুদ (৩০), টুটুল সরকার (২৮), রিফাত আহম্মেদ (২৩), মো. দ্বীন ইসলাম (৩৮), মো. আসিফ শেখ (১৮) ও মো. জাফর (৪০)। এরমধ্যে প্রথম ছয়জনকে দুই বছর করে কারাদণ্ড এবং পরের ছয়জনকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান শেষে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ কারখানায় ১৮ লিটার গরুর দুধ দিয়ে ২২শ’ ৯২ লিটার পাস্তুরিত দুধ তৈরি হতো। এতে স্ক্রিম পাউডার, লবণ, সোডিয়াম, পানি ও বিভিন্ন রাসায়নিক দ্রব্যের সংমিশ্রণ দেওয়া হতো। এ ছাড়া, অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল দুধ তৈরি ও উৎপাদনের তারিখ নিয়ে প্রতারণার দায়ে প্রতিষ্ঠানটিকে এ শাস্তি দেওয়া হয়েছে। র‍্যাবের ম্যাজিস্ট্রেট আরও জানান, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আক্কাস আলী ও এমডি আজগর আহমেদ পলাতক থাকায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, ১৪ কোম্পানির পাস্তুরিত দুধের বিষয়ে তিনটি সংস্থার প্রতিবেদন বিবেচনায় নিয়ে গত ২৮ জুলাই হাইকোর্ট আদেশ দেন, ওই কোম্পানিগুলোকে দুধ উৎপাদন ও বিপণন পাঁচ সপ্তাহের জন্য বিরত রাখতে হবে। ওই ১৪ কোম্পানির একটি হলো বারো আউলিয়া ডেইরী মিল্ক অ্যান্ড ফুডস লিমিটেড।

/এসও/এমএ/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম