‘টাইগারে’র দাম ৩ লাখ টাকা!

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
০৮ আগস্ট ২০১৯, ২১:২৩আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ২২:২১

টাইগার নামের ছাগল ছাগলের নাম টাইগার। দাম হাঁকা হচ্ছে তিন লাখ টাকা। এটির মালিক ঢাকার দোহার উপজেলার মো. অলিউল্লাহ। তার বাড়ি সুতারপাড়া ইউনিয়নের পশ্চিম সুতারপাড়া গ্রামে। উৎসুক মানুষ প্রতিদিন ছাগলটিকে দেখার জন্য ভিড় করছেন অলিউল্লাহর বাড়িতে।

অলিউল্লাহ দাবি, শরীরে সোনালী রঙ ও বাঘের মতো ছোপছোপ দাগ আছে বলে ছাগলটির নাম টাইগার রেখেছেন। এটি দেশীয় রাম ছাগল প্রজাতির। গত তিন বছর ছাগলটিকে লালন-পালন করেছেন। ২০১৮ সালের কোরবানির ঈদে টাইগারকে রাজধানীর গাবতলী গরুর হাটে তোলেন। তখন এক লাখ দশ হাজার টাকা দাম ওঠে। বিক্রি করেননি। গত রমজান মাস থেকে টাইগারকে প্রতিদিন ডাল, ভুট্টা, গম ও ছোলার ভুষির পাশাপাশি আপেল, মাল্টা ও সাদা রুটি খেতে দেওয়া হয়েছে।

দোহার উপজেলা পশু চিকিৎসক মো. শামীম হোসেনের পরামর্শে টাইগারকে লালন-পালন করেছেন জানিয়ে অলিউল্লাহ বলেন, ‘ছাগলটির উচ্চতা প্রায় ৪ ফুটের বেশি। ওজন ১৩০ কেজির ওপরে। রাজধানীর গাবতলীর গরুর হাটে ছাগলটিকে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হবে। এজন্য ওই হাটে ৪ হাজার টাকা অগ্রিম ভাড়ায় একটি নির্দিষ্ট জায়গা ভাড়া নিয়ে রাখা হয়েছে, সেখানে ছাগলটি বিক্রির জন্য প্রদর্শন করা হবে।’

অলিউল্লাহ ১৪ বছর সিঙ্গাপুর থাকার পর ২০১২ সালের মে মাসে দেশে ফিরে আসেন জানিয়ে বলেন, ‘শখের বশে ওই বছরের শেষের দিকে আমি স্থানীয় এক ছাগল বেপারীকে একটি ভালো জাতের ছাগল কিনে দেওয়ার জন্য অগ্রিম পাঁচ হাজার টাকা দেই। তিনি আড়াই মাস বয়সী একটি ছাগল কিনে দেন। ২০১৬ সালে তার গর্ভে এই টাইগারের জন্ম হয়। তখন থেকে তাকে স্বাভাবিক খাবার যেমন- গম ও ছোলার ভুষি এবং বিভিন্ন ধরনের ঘাস খেতে দিতাম।’

এ প্রসঙ্গে দোহার উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. শামীম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অলিউল্লাহ প্রায়ই আমার অফিসে আসতেন। আমি তাকে ঠিকভাবে ছাগল পালন ও যত্ন সম্পর্কে পরামর্শ দিতাম।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম