ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীরে চলছে গাড়ি

টাঙ্গাইল প্রতিনিধি
১১ আগস্ট ২০১৯, ০৯:৩৬ আপডেট : ১১ আগস্ট ২০১৯, ১০:৩৭

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীরে চলছে গাড়ি





ঈদযাত্রায় আজও ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। রবিবার (১১ আগস্ট) সকাল ৬টা থেকে এ রোডের মির্জাপুর থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট ছিল। তবে সকাল সাড়ে ৯টার দিকে ধীরগতিতে গাড়ি চলতে দেখা গেছে। এতে উত্তরাঞ্চলের ঘরমুখো মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে কয়েকটি পয়েন্টে গাড়ি টানতে না পারায় টাঙ্গাইলে যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়াও গাড়ির বাড়তি চাপের কারণে ধীরগতিতে চলছে গাড়ি। দীর্ঘ সময় আটকে থাকার পর হঠাৎ গাড়ি চলাচল শুরু হলেও তা অল্প সময়ের জন্য। গাড়ি থেমে থেমে চলাচল করছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীরে চলছে গাড়ি
এ রোডের এলেঙ্গা বাসস্ট্যান্ডে দায়িত্বরত পুলিশ সদস্য আবু তালেব বলেন, সকাল সাড়ে ৬টার দিকে গাড়ি একেবারেই আটকে ছিল। তবে এখন গাড়ি থেমে থেমে চলাচল করছে।
এদিকে, যানজট নিরসনে টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে সাত শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীরে চলছে গাড়ি হাইওয়ে পুলিশের সার্জেন্ট ইফতেখার নাসির রোকন বলেন, সিরাজগঞ্জ অংশে গাড়ি টানতে না পারায় আজ সকালেও বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় তিন দফা বন্ধ ছিল। আর এ কারণে দীর্ঘ যানজট হয়েছে। তবে এখন যান চলাচল শুরু হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিছিয়ে পড়েও জয় তুলে নিলো পিএসজি
পিছিয়ে পড়েও জয় তুলে নিলো পিএসজি
বসে ছিল ওতপেতে, বাড়ি ফেরার সময় বিএনপি নেতাকে একে একে ৩ গুলি
বসে ছিল ওতপেতে, বাড়ি ফেরার সময় বিএনপি নেতাকে একে একে ৩ গুলি
বেড়া থানার ওসি নয়ন প্রত্যাহার, এলাকার পরিস্থিতি থমথমে
বেড়া থানার ওসি নয়ন প্রত্যাহার, এলাকার পরিস্থিতি থমথমে
নতুন রেকর্ড গড়লো পাগলা মসজিদ, একসঙ্গে এত টাকা আর কখনও পায়নি
নতুন রেকর্ড গড়লো পাগলা মসজিদ, একসঙ্গে এত টাকা আর কখনও পায়নি
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম