নতুন রেকর্ড গড়লো পাগলা মসজিদ, একসঙ্গে এত টাকা আর কখনও পায়নি

বিজয় রায় খোকা , কিশোরগঞ্জ
২২ নভেম্বর ২০২৬, ০০:৩৭ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০০:৩৭

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দান বাক্স থেকে এবার মিলেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। এ ছাড়াও রয়েছে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা। শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু করে ১৩ ঘণ্টায় ৫১টি বস্তার টাকা গণনা শেষ হওয়ার পর চূড়ান্ত টাকার হিসাব নিশ্চিত করেছেন, জেলা প্রশাসক সোহানা নাসরিন।
 
প্রায় ৫ মাস পর শনিবার সকাল সোয়া ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামের উপস্থিতিতে প্রশাসনের কড়া নিরাপত্তায় খোলা হয় ১৫টি দানবাক্স।
 
পরে ৫১টি বস্তায় টাকাগুলো ভরাট করে নেওয়া হয় ওই মসজিদের দোতলায়। মেঝেতে ঢেলে মাদ্রাসার প্রায় ৪০০ জন ছাত্র-শিক্ষক ও রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা টাকাগুলো গণনা করেছেন। এ সময় সার্বিক নিরাপত্তায় বিপুল সংখ্যক পুলিশ, আনসার, এসআরবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
 
দানবাক্স গুলো খুলতেই দেখা যায় শুধু টাকা আর টাকা। যতই দিন যাচ্ছে, মানতকারীদেরও দানের পরিমাণও পাল্লা দিয়ে বেড়ে যাচ্ছে। সবশেষ চলতি বছরের গত ২৭ জুন ৬ মাস পর মসজিদের ১৩টি দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকাসহ বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা।
 
এদিকে এবার ১৩টি বাক্স পরিপূর্ণ হওয়ায় মসজিদ কমিটি আরও দুটি দানবাক্স বাড়িয়েছে। তাই গতবারের রেকর্ডও ছাড়িয়ে যায়। প্রতি তিনমাস মাস পরপর অর্থাৎ বছরে চারবার দানবাক্স গুলো খোলার কথা থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় চলতি বছরে দুইবার খোলা হয়। এতে অর্থের পরিমাণও বেড়ে যায়। তবে মসজিদে আসা বিভিন্ন ধর্মাবলম্বীদের বিশ্বাস এ মসজিদে খাস নিয়তে কিছু মানত করলে আর সেটি পরিপূর্ণ হওয়ায় দিন দিন বাড়ছে মসজিদের দানের টাকা পরিমাণ।
 
এ মসজিদে সঠিক নিয়তে মানত করলে রোগ-বালাই দূর হওয়াসহ বিভিন্ন মনোবাসনা পূর্ণ হয়। এমন বিশ্বাস থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে সব ধর্মের মানুষ প্রতিনিয়ত মানতের নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, বৈদেশিক মুদ্রা, গরু, ছাগল, হাস, মুরগিসহ বিভিন্ন সামগ্রী দান করে থাকেন। এ ছাড়াও দেশ ও দেশের বাহির থেকে মসজিদের ওয়েবসাইটে অনলাইনে টাকা দান করে থাকেন মানতকারিরা।
 
কিন্তু গত কয়েক বছরে বেড়েছে দানবাক্সে মানতকারীদের চিঠি ফেলানোর প্রবণতা। কেও পরিবারের কোনও সদস্যের রোগমুক্তি কামনা, কেও পারিবারিক বা প্রেমের জটিলতা নিরসন আবার কেও বা রাজনৈতিক অস্থিরতা কমিয়ে দেশকে স্বাভাবিক থাকার মানতও করছেন।   
 
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থেকে মানতের টাকা মসজিদে দান করতে আসেন রাখাল চন্দ্র পাল। তিনি বলেন, পাগলা মসজিদের কথা টিভিতে অনেক দেখেছি। এমনকি অনেকের মুখেও শুনেছি। জানতে পেরেছি এখানে সব ধর্মের মানুষজন দান করেন। আমারও একটি মানত ছিল। মনবাসনা পূর্ণ হওয়ায় আজকে পরিবারকে নিয়ে এসে আমার সাধ্যমতো কিছু দান করেছি।
 
নেত্রকোনা জেলার মদন থেকে আসা আবু বক্কর বলেন, আমি এই মসজিদে দুটি ছাগল মানত করেছিলাম। এবার আমার নিয়ত অনুযায়ী মনোবাসনা পূর্ণ হয়েছে। তাই আজকে পরিবার নিয়ে এসে দিয়ে গেলাম।
 
মসজিদ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, এবার দানের টাকার পরিমাণ পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ইতিমধ্যে দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে এই পাগলা মসজিদ। আজকের দানের টাকাসহ মসজিদের ব্যাংক একাউন্টে ১৩১ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৮১০ টাকা জমা পড়েছে। যা দিয়ে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণ কাজ হাতে নেওয়া হয়েছে। আশা করি দ্রুতই এর কাজ শুরু করা যাবে।
 
এ ছাড়া গত ১২ অক্টোবর পাগলা মসজিদের ছয় বছরে প্রাপ্ত ‘রত্নভান্ডার’ থেকে পাওয়া যায় ১২‌ কে‌জি ১৭৪ গ্রাম সোনা ও ১২ কে‌জি রূপা। তার সঙ্গে মিলেছে ৩০‌টি দে‌শের বি‌দে‌শি মুদ্রা । সবশেষ সোনা রূপার হিসাব হয়েছিল ২০২০ সালের ১১ মার্চ। ওই সময় প্রায় তিন বছরে জমা হওয়া ৪২০ ভরি সোনা ও ১৮৮ ভরি রূপা নিলামে বিক্রি করা হয়। সেটির দাম পাওয়া যায় এক কোটি ১১ লাখ ১০ হাজার ১২০ টাকা। এ ছাড়া বৈদেশিক মুদ্রা নগদায়ন করে পাওয়া যায় এক লাখ ২৭ হাজার ৬৫১ টাকা। ২০২০ সালের পর থেকে এ পর্যন্ত দানবাক্স খোলা হয়েছে ১৮ বার। কিন্তু সোনা-রূপা পরিমাপ ও বৈদেশিক মুদ্রা গণনার আয়োজন এবছরই প্রথম।
 
জনশ্রুতি রয়েছে, প্রায় আড়াইশ বছর আগে পাগলবেশী এক আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নরসুন্দা নদীর মধ্যস্থলে মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদ এলাকা জেলা শহরের হারুয়ায় থামেন। তাকে ঘিরে সেখানে অনেক ভক্তকুল সমবেত হন। ওই পাগলের মৃত্যুর পর সমাধির পাশে এই মসজিদটি গড়ে ওঠে। পরে কালক্রমে এটি পরিচিতি পায় পাগলা মসজিদ নামে। ১৯৭৯ সালের ১০মে থেকে ওয়াকফ-স্টেট মসজিদটি পরিচালনা করে আসছে।

/এফআর/
সম্পর্কিত
পাগলা মসজিদে ৩ ঘণ্টায় গণনা হলো ১০ কোটি টাকা, মিললো স্বর্ণের চামচ-বাটি
পাগলা মসজিদের তহবিলে কত টাকা আছে, জানালেন ডিসি
পাগলা মসজিদের ১৫ দানবাক্সে মিললো ৫১ বস্তা টাকা
সর্বশেষ খবর
আ.লীগের দুই নেতাকে ধরে বেধড়ক পিটুনি, একজনের অবস্থা আশঙ্কাজনক
আ.লীগের দুই নেতাকে ধরে বেধড়ক পিটুনি, একজনের অবস্থা আশঙ্কাজনক
ইমনের বীরত্বে সেমিফাইনালে বাংলাদেশ 
ইমনের বীরত্বে সেমিফাইনালে বাংলাদেশ 
আন্দোলনের মুখে শেখ মুজিব হলের পকেট গেট খুলে দিলো প্রশাসন
আন্দোলনের মুখে শেখ মুজিব হলের পকেট গেট খুলে দিলো প্রশাসন
বাইরে নাশকতা, ভেতরে অবিশ্বাস: বড় পরীক্ষায় পুলিশ
বাইরে নাশকতা, ভেতরে অবিশ্বাস: বড় পরীক্ষায় পুলিশ
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন আনসার মোতায়েন
গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন আনসার মোতায়েন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন