ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে স্বস্তি (ভিডিও)

টাঙ্গাইল প্রতিনিধি
১১ আগস্ট ২০১৯, ১৭:০৯আপডেট : ১১ আগস্ট ২০১৯, ১৭:১২

মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকার সড়কের দৃশ্য গত তিনদিনে যানজট, ধীরগতি ও থেমে থেমে গাড়ি চলার পর অবশেষে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার (১১ আগস্ট) দুপুর ২টা থেকে এ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এখন উত্তরাঞ্চলের ঘরমুখো মানুষ স্বস্তিতে বাড়ি পৌঁছাতে পারছেন। সড়কের টাঙ্গাইল অংশের বিভিন্ন এলাকা ঘুরে কোথাও যানজট দেখা যায়নি। গাড়ির কোনও চাপ নেই। সড়কটিও ফাঁকা।

তবে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সড়কটিতে দুই লেন ও সেতুতে টোল আদায়ের কারণে এই এলাকায় এখনও গাড়ির কিছুটা চাপ লক্ষ্য করা গেছে। এ সড়কে শনিবার (১০ আগস্ট) রাত থেকে গাড়ি থেমে থেমে চলার পর রবিবার ভোর থেকে জট বাঁধে। সকাল সাড়ে ৯টার দিকে চাকা ঘুরতে শুরু করে। দুপুর দুইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকার সড়কের দৃশ্য নিরালা সুপার বাসের যাত্রী রফিকুল ইসলাম দাবি করেন, ‘রবিবার দুপুর ২টার দিকে ঢাকার খিলক্ষেত থেকে আমার বাস ছাড়ে। আমি বিকাল ৪টায় টাঙ্গাইলে এসে পৌঁছাই। মাত্র দুই ঘণ্টাতেই পৌঁছেছি। এ সড়কের কোথাও যানজট পাইনি। শুনেছি সকালে যানজট ছিল।’

এ প্রসঙ্গে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন বলেন, ‘এখন রাস্তা স্বাভাবিক রয়েছে। কোথাও যানজট নেই। ঈদে ঘরে ফেরা মানুষের চাপ ও সড়কের ধারণক্ষমতার বেশি যানবাহন চলাচল এবং বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশের মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলার কারণে টাঙ্গাইলে যানজটের সৃষ্টি হয়।’

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম