নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের বাস খাদে, স্কুলছাত্র নিহত

রাজবাড়ী প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৯, ১০:২৭আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ১০:৪৪

রাজবাড়ী রাজবাড়ীর কালুখালীতে পিকনিকের বাস খাদে পড়ে শামীম হোসেন (১৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত ৩টার দিকে কালুখালীর দূর্গাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পিকনিকের বাসটি পটুয়াখালী থেকে মেহেরপুরে যাচ্ছিল।

নিহত শামীমের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল গ্রামে। তার বাবার নাম শফিউল ইসলাম। সে তেঁতুলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শওকত আলী জোরদার জানান, বুধবার (১৪ আগস্ট) মেহেরপুর থেকে একটি বাসে করে ৪০ জন কুয়াকাটায় পিকনিকে যায়। বৃহস্পতিবার ফেরার পথে চালক ঘুমিয়ে পড়লে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়। রাতেই হতাহতদের স্বজনরা রাজবাড়ীর উদ্দেশে রওনা দিয়েছেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম