গুইসাপ খেয়ে বাঘের মৃত্যু ?

গাজীপুর প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৯, ২৩:২৭আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ২৩:৩২

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি বাঘের মৃত্যু হয়েছে। সোমবার (১২ আগস্ট) দুপুরে বাঘ বেষ্টনীর (কোর সাফারি পার্ক) ভেতরে তাকে মৃত অবস্থায় রাস্তার ওপর পড়ে থাকতে দেখে পার্ক কর্তৃপক্ষ। পার্কের ভারপ্রাপ্ত সুপারভাইজার তবিবুর রহমান বাঘের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তবিবুর রহমান জানান, মৃত্যুর প্রায় সপ্তাহ খানেক আগে বাঘটি বড় আকৃতির একটি গুইসাপ খেয়ে ফেলে। এরপর থেকে বাঘটি অন্য কোনও খাবার গ্রহণ করেনি। খাবার গ্রহণ না করায় প্রায়ই বাঘটি ঝিমিয়ে পড়তো। পরে অচেতন করে চিকিৎসাও দেওয়া হয়। চিকিৎসার পর থেকে বাঘটিকে আর প্রকাশ্যে দেখা যায়নি। সোমবার (১২ আগস্ট) দুপুরে বাঘটি কোর সাফারি পার্কের সীমানার ভেতর মৃত অবস্থায় পড়েছিল। ধারণা করা হচ্ছে, অন্যান্য খাবার গ্রহণ না করায় এবং গুইসাপ খেয়ে ফেলার কারণেই বাঘটি অসুস্থ হয়ে পড়ে। এতে শরীর দুর্বল হয়ে পড়ায় বাঘটি মারা গেছে। কোনও বিষধর সাপও বাঘটিকে কামড় দিয়ে থাকতে পারে।

শ্রীপুর ঊপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উকিল উদ্দিন জানান, মৃত বাঘটির ময়নাতদন্ত শেষে দেহের নমুনা পরীক্ষার জন্য ঢাকার কেন্দ্রীয় রোগ গবেষণাগারে পাঠানো হয়েছে। গবেষণাগারের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। খাদ্যের বিষক্রিয়া থেকেও বাঘটির মৃত্যু হতে পারে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম