৯৯৯ নম্বরে কল, উদ্ধার হলো দুইশ’ লঞ্চযাত্রী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৯, ২২:৪১আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২২:৪৮

মুন্সীগঞ্জ ফেরির সঙ্গে ধাক্কা লেগে আশিক এন্টারপ্রাইজ নামের একটি লঞ্চ পদ্মার চরে গিয়ে ছিটকে পড়েছে। রবিবার (১৮ আগষ্ট) রাত পৌনে ৮টায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে এ ঘটনা ঘটে। এক লঞ্চযাত্রী ৯৯৯ নম্বরে ফোন করলে লঞ্চের দুইশ জন যাত্রীকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টে কাঁঠালবাড়ী ঘাটগামী রাণীক্ষেত ফেরির সঙ্গে শিমুলিয়া ঘাটগামী লঞ্চের ধাক্কার ঘটনা ঘটেছে। লঞ্চের একজন যাত্রী ৯৯৯ নম্বরে ফোন করেন। এরপর মাওয়া নৌ-পুলিশকে জানালে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করা হয়। লঞ্চটির সামনের উপরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। শিমুলিয়া ঘাট থেকে আরেকটি লঞ্চ গিয়ে যাত্রীদের উদ্ধার করে। লঞ্চটি বর্তমানে শিমুলিয়া ঘাটে আছে।

বিআইডব্লিউটিএয়ের শিমুলিয়া ঘাট পরিদর্শক সোলেমান জানান, মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাট থেকে দুইশ জন যাত্রী নিয়ে আশিক এন্টারপ্রাইজ নামের লঞ্চটি মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটের দিকে আসছিল। পথে লৌহজং চ্যানেল সরু হওয়ায় কাঁঠালবাড়ী ঘাটগামী ফেরির সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটি পদ্মার চরে ছিটকে পড়ে। লঞ্চটি ক্ষতিগ্রস্ত হয়নি। চ্যানেলে পানি কম থাকায় চ্যানেল সরু হয়ে গেছে, তাই এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে আরেকটি লঞ্চের মাধ্যমে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কোনও যাত্রী নিখোঁজ হয়নি। লঞ্চ চলাচলের নিজস্ব কোনও চ্যানেল নেই। এখন একটি বিকল্প চ্যানেল দিয়ে ফেরি, লঞ্চ একসঙ্গে চলাচল করে। পানি কমে যাওয়া সরু নৌরুটের চ্যানেলে খুব সাবধানে একে-অপরকে অতিক্রম করে থাকে। এখন রাত ১০টা পর্যন্ত লঞ্চ চলাচল করে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, ‘লঞ্চগুলো রাতে চলাচল করার কথা নয়। আমাদের নৌচ্যানেল ব্যবহার করে লঞ্চ চলাচল করে। বড় ডাম্প ফেরি লঞ্চের ওপর এসে ধাক্কা লেগে চরের দিকে চলে যায়। লঞ্চের ক্ষয়ক্ষতি হয়নি।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী