মেয়ের বাবার ‘ধর্ষণ’ মামলায় যুবক জেলহাজতে

মানিকগঞ্জ প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৯, ০৯:২৫আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১২:২৮

শরিফুল ইসলাম মানিকগঞ্জের সাটুরিয়ায় ধর্ষণের অভিযোগে করা মামলায় শরিফুল ইসলাম নামে এক যুবককে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। রবিবার (১৯ আগস্ট) সকালে তাকে আদালতে তোলা হয়। সাটুরিয়া থানার ওসি মতিয়ার রহমান মিঞা এ কথা জানিয়েছেন।

শনিবার (১৮ আগস্ট) রাতে এক কলেজছাত্রীর বাবা মামলাটি করেন। শরিফুল সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

সাটুরিয়া থানার ওসি (তদন্ত) আবুল কালাম বাংলা ট্রিবিউনকে বলেন, শরিফুলের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে। তবে মেয়েটির বাবার অভিযোগ, শরিফুল তার মেয়েকে একাধিকবার ধর্ষণ করেছে। শনিবার সে তার মেয়েকে নিয়ে চাচিতারা গ্রামের এক আত্মীয়ের বাড়িতে যায়। এ সময় মেয়েটির বাবা গ্রামবাসীকে সঙ্গে নিয়ে তাকে আটক করে। পরে সাটুরিয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওইদিন রাতেই মেয়েটির বাবা শরিফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামালা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রবিবার আদালতে তোলে পুলিশ।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম