মাদারীপুরে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
২৫ আগস্ট ২০১৯, ১১:৩০আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১২:২১

সুমি আক্তার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাদারীপুরের শিবচরে সুমি আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শনিবার (২৪ আগস্ট) রাতে তিনি মারা যান।

সুমি শিবচরের কাঁঠালবাড়ি ঘাট এলাকার স্পিডবোট চালক আনোয়ার ফকিরের স্ত্রী। রাতেই তার লাশ কাঁঠালবাড়ি এলাকায় আনা হয়। এ নিয়ে  মাদারীপুরে ৭ জন ডেঙ্গুতে মারা গেছেন।

ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় ২০ আগস্ট সুমিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শনিবার বিকালে অবস্থার অবনতি হলে রাতেই ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। সুমি দুই ছেলে ও এক মেয়ের জননী।

শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মোকাদ্দেস জানান, শনিবার বিকালে সুমির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। শিবচর হাসপাতালে বর্তমানে ২৪ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। 

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম