মানিকগঞ্জে যৌন হয়রানির দায়ে এক তরুণকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তার নাম স্বাধীন মিয়া (২০)। বুধবার (২৮ আগস্ট) দুপুরে ঘিওর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার এই কারাদণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক আইরিন আক্তার জানান, দণ্ডপ্রাপ্ত স্বাধীন বিভিন্ন সময়ে ঘিওর সরকারি কলেজের ছাত্রীদের যৌন হয়রানি করতো। দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই তরুণকে আটক করে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
স্বাধীন মিয়া ঘিওরের পয়লা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের নায়েব আলীর ছেলে।








