আশুলিয়ায় বাসের ধাক্কায় দু’জন পরিবহন কর্মী নিহত

সাভার প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৯, ১১:২২আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ১১:৪০

দুর্ঘটনা কবলিত বাস

আশুলিয়ায় বাসের ধাক্কায় দু’জন পরিবহন কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবর (২৯ আগস্ট) সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতরা হচ্ছেন—জাহাঙ্গীর আলম (৪০) ও আবদুল জলিল (৪২)। তারা দু’জন ছিলেন আহাদ পরিবহনের স্টাফ। তাদের বাড়ি পাবনা জেলায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা আহাদ পরিবহনের একটি বাস নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর বাসস্ট্যান্ড এলাকায় এসে পৌঁছালে বিকল হয়ে যায়। বিকল বাসটি অন্য একটি বাসের সঙ্গে বেঁধে টেনে নেওয়ার জন্য রশি বাঁধছিলেন কয়েকজন পরিবহন কর্মী। এ সময় পেছনের দিক থেকে আসা এসআর পরিবহন একটি যাত্রীবাহী বাস আহাদ পরিবহনের বিকল বাসটিকে প্রচণ্ড গতিতে ধাক্কা দেয়।  এতে দুই বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বিকল বাসের দু’জন কর্মী নিহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুরের সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর ইসলাম বলেন, ‘নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।’ এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান। 

/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম