বুড়িগঙ্গায় মিললো নিখোঁজ শিশুর লাশ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৯, ২৩:৪১আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ২৩:৪২

ঢাকা ঢাকার কেরানীগঞ্জের বুড়িগঙ্গা থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মাহিন হোসেন (৮)। শুক্রবার (৩০আগস্ট) সকাল সাড়ে ১১টায় দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের নাগর মহল ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই আরব আলী জানান, শিশুটির লাশ নাগরমহল ঘাটে ভেসে উঠলে এলাকাবাসী থানায় খবর দেয়। নদী থেকে লাশ উদ্ধার করা হয়। পরে মাহিনের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তার বাবার নাম মামুন মিয়া। তাদের বাসা নাগর মহল এলাকায়। মাহিন ছিল তিন ভাইয়ের মধ্যে সবার ছোট।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে মাহিন তাদের বাসার নিচে খেলতে বের হয়। বাসায় না ফেরায় পরিবারের সবাই তাকে খুঁজতে বের হন। তারা নগরমহল ও ইস্পাহানী আবাসিক এলাকাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেন। আগানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাইকিংও করা হয়। কিন্ত, মাহিনের কোনও খোঁজ পায়নি তার পরিবারের লোকজন। শুক্রবার সকালে নাগরমহল ঘাটে বুড়িগঙ্গা নদীতে শিশুটির লাশ ভেসে ওঠে। এসময় ওই ঘাটে থাকা নৌকার মাঝিরা প্রথমে লাশটি দেখতে পান। খবর পেয়ে মাহিনের পরিবারের লোকজন ঘাটে এসে মাহিনের লাশ শনাক্ত করেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম