ডাকাতের হামলা ও গণপিটুনিতে নরসিংদীতে দু’জন নিহত

নরসিংদী প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫৩

নরসিংদী নরসিংদীতে পৃথক ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এর মধ্যে একজন ডাকাতের হামলায় এবং অন্যজন চোর সন্দেহে গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার (২ সেপ্টেম্বর) রাতে জেলার পলাশ উপজেলার সেকান্দরদী গ্রামে ও শিবপুর উপজেলার তেলিয়া গ্রামে এ ঘটনা দু’টি ঘটেছে।

নিহতরা হলো, সেকান্দরদী গ্রামের রেজাউল করিম বিজয় (১৭) ও তেলিয়া গ্রামের জাকির হোসেন (৩২)। 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে পুলিশ মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পলাশ থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা ও শিবপুর মডেল থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত দেড়টার দিকে ১০-১২ জনের একদল ডাকাত সেকান্দরদী গ্রামের বেলায়েত হোসেনের বাড়িতে হানা দেয়। ডাকাতরা দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে গৃহকর্তা বেলায়েতকে মারধর করে জিনিসপত্র লুটের চেষ্টা চালায়। এ সময় তার ছেলে রেজাউল করিম বাবাকে বাঁচাতে এগিয়ে গিয়ে এক ডাকাতকে ঝাপটে ধরলে ডাকাতরা তাকেও কুপিয়ে আহত করে। বাবা-ছেলেকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছেলে রেজাউলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় বাবা বেলায়েতকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়।

এদিকে, শিবপুর উপজেলার তেলিয়া গ্রামে সোমবার রাত ৩টার দিকে চোর সন্দেহে জাকির হোসেন (৩২) নামে একজন গণপিটুনিতে নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় তুহিন, নাজমুল ও আমির হোসেন নামে তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম