ধামরাইয়ে বংশী নদীতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

সাভার প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৮আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২২:২৫

নদীতে ডুবে মৃত্যু

সাভারের ধামরাইয়ে বংশী নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকালে চড় চৌহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো– গাজীপুরের কাশেমপুর এলাকার রাসেল হোসেনের ছেলে শিবলু (১২) ও তার চাচাতো ভাই ফুয়াদ (৯)।

নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে পরিবারের সঙ্গে ধামরাইয়ে নানার বাড়িতে বেড়াতে আসে শিবলু ও ফুয়াদ। আজ (শুক্রবার) বিকালে দুই শিশু বাড়ির পাশে বংশী নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে গিয়ে মারা যায়। পরে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করেন।

এ তথ্য নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে নিহতের পরিবারের কোনও অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী