টঙ্গীতে ইয়াবাসহ দম্পতি আটক

গাজীপুর প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫৮আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০৮

ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী থেকে ৫ হাজার ইয়াবাসহ দম্পতিকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে টঙ্গীর দত্তপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। শনিবার সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ মণ্ডল এ কথা জানান।

আটকরা হলো, ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল উপজেলার কাজিকচ্ছ গ্রামের মেহেদী হাসান (৩৪) ও তার স্ত্রী লক্ষ্মী বেগম (৩৮)। তারা টঙ্গীর দত্তপাড়া এলাকায় ভাড়া থাকেন। উভয়েরই এটি দ্বিতীয় বিয়ে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন দত্তপাড়া এলাকার ওই দম্পতির বাসায় ইয়াবা একটি চালান এসেছে। এ সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ওই বাসায় অভিযান চালানো হয়।এসময় ৫ হাজার ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটক দম্পতির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম