পুলিশের অতি উৎসাহী অফিসাররাই মামলায় আসামির সংখ্যা বাড়িয়েছেন: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০১৯, ২২:২৯আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৪:০৫



সিদ্ধিরগঞ্জে সমাবেশে বক্তব্য রাখেন শামীম ওসমান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছেলেধরা সন্দেহে একজন প্রতিবন্ধী ছেলেকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশের অতি উৎসাহী অফিসাররাই আসামির সংখ্যা বাড়িয়েছেন। এই অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জ মহানগরীর নবাব সলিমুল্লাহ সড়কের মিশনপাড়া এলাকায় আয়োজিত সমাবেশে তিনি এ অভিযোগ করেন। ‘রুখে দাঁড়াও স্বাধীনতাবিরোধীদের সকল অপশক্তির বিরুদ্ধে’—স্লোগানে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ এই সামাবেশের আয়োজন করে।

শামীম ওসমান বলেন, ‘আমার নির্বাচনি এলাকা-সিদ্ধিরগঞ্জে ছেলেধরা সন্দেহে একজন প্রতিবন্ধী ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ নিয়ে মামলায় যাদের আসামি করা হয়েছে তাদের ৯৫ শতাংশ আওয়ামী লীগের নেতাকর্মী। ৩০ শতাংশ প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমার মনে হয়, এই মামলা নিয়ে খেলা শুরু হয়েছে। মামলার বাদী থানায় জিডি করেছেন। তার স্বাক্ষর জাল করে ৭৪ জনকে আসামি করা হয়েছে। বাদী ১৮ জনের নাম উল্লেখ করে মামলা দিয়েছেন। তাহলে এত মানুষের নাম এলো কী করে? আমার মনে হয়, পুলিশের কিছু অতি উৎসাহী অফিসার এই কাজ করেছেন।’

এই সংসদ সদস্য বলেন, ‘নারায়ণগঞ্জের পুলিশ সুপার একজন চৌকষ অফিসার। আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন, এই মামলায় কোনও নিরপরাধ ব্যক্তির নাম এলে তদন্ত করে তা বাদ দেওয়া হবে। আমি বিশ্বাস করি, তিনি যা বলেন তা করেন। এই মামলায় কোনও পুলিশ অফিসারের বিরুদ্ধে অতি উৎসাহের প্রমাণ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন বলেন, ‘সিদ্ধিরগঞ্জ হলো নারায়ণগঞ্জের গোপালগঞ্জ। তারপরও কিছু কিছু পুলিশ অফিসার ষড়যন্ত্র করছে। অনেক অফিসার আওয়ামী লীগের অনেক নেতার বিরুদ্ধে নিউজ করতে কিছু কিছু সাংবাদিককে উৎসাহ দিচ্ছেন।’ এ জন্য প্রশাসনের মধ্যে শুদ্ধি অভিযান চালানোর আহ্বান জানান শামীম ওসমান।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন—জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেনসহ অনেকে।

/আইএ/
সম্পর্কিত
নারায়ণগঞ্জে ১০ হত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু
মানবতাবিরোধী অপরাধ শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
জুলাইয়ে অস্ত্র হাতে হত্যাযজ্ঞ চালিয়েছেন শামীম ওসমান, অভিযোগ প্রসিকিউশনের
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম