মুন্সীগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৬

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৯আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫১

মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয় মাঠে ভলিবল খেলা নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের দু’গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয় ও শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ হয়। জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি এ ভলিবল প্রতিযোগিতার আয়োজন করে।

আহতরা হলেন—ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক আব্দুর রাজ্জাক, হিসাব বিজ্ঞান বিষয়ের শিক্ষক মো. মহসিন, সমাজ বিজ্ঞান বিষয়ের শিক্ষক মো. রাজ্জাক, দশম শ্রেণির শিক্ষার্থী ইসরাত, রাকিব হোসেন ও নবম শ্রেণির শিক্ষার্থী মো. নাঈম। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, প্রতিযোগিতায় ফাইনাল ম্যাচে ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয় ৩-০ সেটে শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে। এতে ক্ষুব্ধ হয়ে শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এসময় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।

এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি মো. ইউনুচ আলী বলেন, ‘খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেউ গুরুতর আহত হয়নি। সমঝোতার মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়েছে। কোনও মামলা হয়নি।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি