ধামরাইয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

সাভার প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৯, ০২:২৬আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০২:৪০

সাভার ধামরাইয়ে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকালে ধামরাইয়ের বালিথা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে ওই নারী নিজে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।
পুলিশ জানায়, ধামরাইয়ের বালিথা এলাকার জসিম নামে এক ব্যক্তি ওই তরুণীকে চাকরি দেওয়ার কথা বলে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। গত সোমবার বিকালে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকা থেকে তাকে ধামরাইয়ের বালিথা এলাকায় তাকে ডেকে নিয়ে যায় জসিম। সেখানে আগে উপস্থিত জসিমের সহযোগী নাহিদ ও আরো দুই-তিন জন ওই তরুণীকে একটি কক্ষে আটকে রেখে পাশবিক নির্যাতন চালায়। একপর্যায়ে ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে জসিম ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই নারীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের