দৌড়ে ছিনতাইকারীকে ধরলেন এসিল্যান্ড

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২০আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৮

এসিল্যান্ড কামরুল হাসান সোহেল দৌড়ে এক বাস যাত্রীর মোবাইল ছিনিয়ে নেওয়া ছিনতাইকারীকে ধরলেন এসিল্যান্ড। কেরানীগঞ্জের এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল ওই ছিনতাইকারীকে ধরে পুলিশে  সোপর্দ করেছেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর নিউমার্কেট এলাকায় এই ঘটনা ঘটেছে।

কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল জানান, তিনি শুক্রবার বিকালে প্রাইভেটকারযোগে নিউমার্কেটের সামনের সড়ক দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যাচ্ছিলেন। তার সামনের একটি বাসের জানালার পাশে মোবাইলফোনে কথা বলার সময় এক যাত্রীর মোবাইলফোনটি ছিনতাইকারী ছিনিয়ে দৌড়ে পালাচ্ছিল। তিনি গাড়ি থেকে নেমে ছিনতাইকারীর পেছনে দৌড়াতে থাকেন। সাইন্স ল্যাবরেটরির মোড়ে ছিনতাইকারীকে ঝাপটে ধরেন। ছিনতাই হওয়া মোবাইলটিও উদ্ধার করেন। এসময় লোকজন এসে ছিনতাইকারীকে মারধর করার আগেই তাকে নিউমার্কেট থানার এসআই মাসুদের কাছে সোপর্দ করেন তিনি।

এসিল্যান্ড কামরুল হাসান সোহেল বলেন, ‘আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে এভাবে অপরাধীদের ধরতে এগিয়ে এলে সমাজে অপরাধ অনেকাংশে কমে যাবে।’

কামরুল হাসান সোহেল ৩৪তম বিসিএস প্রশাসন ক্যাডার সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক। তিনি চাকরির শুরুতে শরীয়তপুর জেলা প্রশাসনে এনডিসি হিসেবে যোগদান করেন। ১৯ মে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) পদে  যোগ দেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম