ট্রেনে কাটা পড়ে নিহত ১

গাজীপুর প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৮আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:২০

গাজীপুর গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত এক স্বাস্থ্য পরিদর্শক নিহত হয়েছেন। তার নাম যোগেন্দ্র চন্দ্র রায় (৭২)। শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মার্মা ও নিহতের ছেলে গাজীপুর ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক তমাল রায় জানান, সন্ধ্যায় জয়দেবপুর রেলওয়ে স্টেশন দিয়ে পার হওয়ার সময় যোগেন্দ্র চন্দ্র রায়ের একটি পা রেললাইনে আটকে যায়। জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়া চাঁপাইনবাবগঞ্জগামী আন্তঃনগর চাঁপাই এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে তার কোমর থেকে ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যোগেন্দ্র চন্দ্র রায় নীলফামারী জেলায় স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত হেলথ ইন্সপেক্টর ছিলেন। তিনি নীলফামারী সদর থানার থানাপাড়া এলাকার মৃত বেলচা রায়ের ছেলে। তিনি গাজীপুর জেলা শহরের মধ্যছায়াবিথী এলাকায় বসবাস করতেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম