মুন্সীগঞ্জে বাসচাপায় পথচারী নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:০০

বাসচাপায় নিহত তাজুলের মরদেহ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া অংশে বাসচাপায় তাজুল ইসলাম (৭৬) নামে এক পথচারী নিহত হয়েছেন।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। মৃত তাজুল ইসলাম গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় বাসচালক মো. কামালকে (৩০) আটক করেছে হাইওয়ে পুলিশ। 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. রাশেদুল হক জানান, ঢাকামুখী মতলব এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের চাপায় পথচারী মো. তাজুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। বাসচালক মো. কামালকে আটক ও বাসটিকে জব্দ করা হয়েছে। বাসের কাগজপত্র ঠিক আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। তাজুল ইসলামের  মরদেহ বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে আছে।

/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম