ত্যাগীদের না রাখার অভিযোগ

শিবালয় বিএনপির ২৭ নেতার মধ্যে ২৩ জনের পদত্যাগ

মানিকগঞ্জ প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৭আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৭

পদত্যাগপত্রের কপি ত্যাগী নেতাদের না রাখার অভিযোগে মানিকগঞ্জের শিবালয় উপজেলা বিএনপির ২৭ সদস্যবিশিষ্ট কমিটির ২৩ জনই পদত্যাগ করেছেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) একযোগে তারা জেলা বিএনপির কাছে এ পদত্যাগপত্র জমা দেন। গত ১১ সেপ্টেম্বর মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি জেলার সাতটি উপজেলা এবং দুটি পৌরসভা কমিটির অনুমোদন দেয়। ঘোষণার পর থেকে এসব কমিটিতে ত্যাগী নেতাদের রাখা হয়নি বলে অভিযোগ উঠে।

পদত্যাগী নেতারা অভিযোগ করেছেন, দলের ত্যাগী, পরীক্ষিত, মামলার শিকার নেতাদের বঞ্চিত ও অবমূল্যায়ন করে কমিটি দেওয়া হয়েছে। গত সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে সিল দেওয়া ব্যক্তিদেরও কমিটিতে রাখা হয়েছে। কমিটিতে জেষ্ঠ্যতা লঙ্ঘন করা হয়েছে।
এ ব্যাপারে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক তোজাম্মেল হক তোজা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাতটি উপজেলার মধ্যে ছয়টি উপজেলাসহ মানিকগঞ্জ পৌরসভা আহ্বায়ক কমিটির প্রায় সব সদস্যের পর্যায়ক্রমে পদত্যাগ করার সম্ভাবনা রয়েছে।’
শিবালয় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির পদত্যাগী এক নম্বর যুগ্ম আহ্বায়ক সত্যেন কান্ত পণ্ডিত ভজন বলেন, ‘উপজেলা পর্যায়ে যে কমিটি করা হয়েছে, এ দিয়ে দলে গতি আসবে না। আরও বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তাই আমিসহ কমিটির ২৭ সদস্যের ২৩ জনই পদত্যাগ করেছি।’
এর আগে গত ১৪ সেপ্টেম্বর দুপুরে বিএনপির নবগঠিত উপজেলা ও দুটি পৌরসভার আহ্বায়ক কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে বিএনপির একাংশ মানিকগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন।
তবে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট জামিলুর রশীদ খান বলেন, ‘যারা সংবাদ সম্মেলন করেছেন মূলত তারাই দলের ষড়যন্ত্রকারী। তারা চান না বিএনপি গতিশীল হোক। তারা সরকার দলীয় নেতাদের বিশেষ সুবিধা দিতে এই সংবাদ সংম্মেলন করেছেন। ইতোমধ্যে যারা পদত্যাগ করেছেন, তাদের দলের ষড়যন্ত্রকারীরা পদত্যাগে বাধ্য করেছেন।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম