শীতলক্ষ্যার তীর থেকে জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৭আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৭

শীতলক্ষ্যার তীর থেকে জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা উচ্ছেদ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর রূপগঞ্জ অংশে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে নদীর তীর থেকে ১৩টি জাহাজ নির্মাণ শিল্প প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এছাড়া নদীর তীর দখল ও ভরাট করে গড়ে তোলা আরও আটটি অন্যান্য স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

বিআইডব্লিউটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ'র যুগ্ম পরিচালক মাসুদ কামাল, উপ-পরিচালক শহীদুল্লাহ ও সহকারী পরিচালক এহতেশাম প্রমুখ।

বিআইডব্লিউটিএ'র যুগ্ম পরিচালক মাসুদ কামাল জানান, সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত পরিচালিত অভিযানে ১৩টি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানের নদীর তীর দখল করে গড়ে তোলা আংশিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া অন্যান্য আরও আটটি শিল্প প্রতিষ্ঠানের স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযান বিকাল চারটা পর্যন্ত চলে।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম