বাজিতপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে যাত্রীর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:১০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:২১

কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের বাজিতপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ২টার দিকে উপজেলার হালিমপুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেস থেকে ওই যাত্রী পড়ে যান।

মৃত যাত্রীর নাম মোবারক (২২)। তিনি কটিয়াদী উপজেলার কান্দাপুর গ্রামের ফুল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ (বুধবার) বেলা ২টার দিকে হালিমপুর এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন মোবারক। এসময় তার কোমর ও হাত ভেঙে যায়। পরে মোবারককে উদ্ধার করে বাজিতপুর জহুরুল হক মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়। পথে তিনি মারা যান।

এসব তথ্য নিশ্চিত করে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি মো. আব্দুর রহমান জানান, মোবারকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী