শ্রীপুরে ১১ জন আটক

গাজীপুর প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৩আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৫

গাজীপুর গাজীপুরের শ্রীপুরে পৃথক অভিযানে ১১ জনকে আটক করেছে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার দিবাগত রাতে চাঁদাবাজির অভিযোগে তিন জন ও জুয়া খেলার অভিযোগে আট জনকে আটক করা হয়। গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আফজাল হোসেন শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

কাওরাইদ এলাকার জুয়ার আসর থেকে আব্দুল হাই বেপারী (৫৫), কামরুল হাসান মন্ডল (৪২) ও জাহাঙ্গীর ওরফে টাইগার জাহাঙ্গীরকে (৩৮) আটক করা হয়। তারা সবাই কাওরাইদ ইউনিয়নের বাসিন্দা ও আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন গাজীপুর জেলা গোয়েন্দার (ডিবি) পরিদর্শক আফজাল হোসেন।

ঝুট ব্যবসা নিয়ে চাঁদাবাজির অভিযোগে আটকরা হলো- সেলিম (৩২), দুলাল (৩৫), শাহজাহান (৪২), জাকির (২৬), আক্তার হোসেন (২২), শহিদ (৪৫), আবু বক্কর (৪৫) ও নুর হোসেন সোহাগ (৩০)।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম