বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষে ১০৭ শিক্ষকের বিবৃতি

গোপালগঞ্জ প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৯, ০২:৪১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ০২:৪৫

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষে ১০৭ শিক্ষকের বিবৃতি

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে উপাচার্যের পক্ষে বিবৃতি দিয়েছেন সাধারণ শিক্ষকরা। শনিবার সন্ধ্যায় শিক্ষক ডরমেটরি ভবনের সামনে অন্তত ১৫ জন শিক্ষকের উপস্থিতিতে এ বিবৃতি দেওয়া হয়।

লিখিত বিবৃতি পাঠ করেন কৃষি বিজ্ঞান অনুষদের প্রভাষক মো. গোলাম ফেরদৌস। এই বিবৃতিতে ১০৭ জন শিক্ষক স্বাক্ষর করেছেন বলে জানান ওই শিক্ষক। বিবৃতিতে বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর তারিখ থেকে বশেমুরবিপ্রবি-তে সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে একাডেমিক পরিবেশ বজায় রাখার স্বার্থে আমরা সাধারণ শিক্ষকরা তার সাথে সাথে একমত পোষণ করছি। তারা জানান, উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেওয়ার পরেও কতিপয় স্বার্থান্বেষী শিক্ষকদের সরাসরি ইন্ধনে শিক্ষার্থীদের আন্দোলন চলমান রাখা অনভিপ্রেত।

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষে ১০৭ শিক্ষকের বিবৃতি

শিক্ষকরা দাবি করেন, ‘ইতোপূর্বে সাধারণ শিক্ষকদের পক্ষ থেকে বারবার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে চাইলেও তারা শিক্ষকদের সাথে অসহযোগিতা করে এবং অশোভন আচরণ প্রদর্শন করে। তদুপরি আমরা সাধারণ শিক্ষকগণ উদ্ভূত সমস্যা সমাধানে সবসময় সর্বাত্নক ও আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এমতবস্থায় বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান পরিস্থিতিতে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং সাধারণ শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। ’

প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও ক্যাম্পাস সাংবাদিক ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িক বহিষ্কার করলে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। গত বুধবার জিনিয়ার বহিস্কারাদেশ তুলে নিলেও উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে অন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। যা এখনও চলমান।

/এমএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম