টাঙ্গাইলে বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২৫

টাঙ্গাইল

টাঙ্গাইলের ভূঞাপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গারাবাড়ি এলাকায় ভূঞাপুর-তারাকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে। ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে; যার নাম লিয়াকত আলী খান (৫৫)। তিনি উপজেলার অজুর্না ইউনিয়নের জগৎপুরা গ্রামের বাসিন্দা। তবে নিহত অপর নারী যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, গারাবাড়ি রাইস মিল সংলগ্ন এলাকায় সখীপুর থেকে ছেড়ে আসা গোপালপুরের পাথালিয়ার ২০১ গম্বুজ মসজিদগামী বাসের ধাক্কায় নলীন থেকে আসা ভূঞাপুরগামী অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া, অটোরিকশা চালক শাহিন গুরুতর আহত হন। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এসআই মো. লিটন বলেন, ‘নিহত দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। এ ঘটনায় বাস জব্দ করা হয়েছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের