পকেট কমিটি ইস্যুতে মানিকগঞ্জ জেলা বিএনপিতে পদত্যাগের হিড়িক

মানিকগঞ্জ প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:০২আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৬

বিএনপি মানিকগঞ্জের সাতটি উপজেলা ও দুটি পৌরসভাসহ ৯টিতে বিএনপি জেলা আহ্বায়ক কমিটির অনুমোদনের পর থেকে পদত্যাগের হিড়িক পড়েছে। এরই মধ্যে দু’টি উপজেলা ও একটি পৌরসভায় ৫৯ জন নেতা পদত্যাগ করেছেন।

পদত্যাগী নেতাদের অভিযোগ, ঢাকায় বসে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক জামিলুর রশিদ খান, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান এবং সদস্য সচিব এসএ জিন্নাহ কবির উপজেলা ও পৌরসভা কমিটিগুলোতে ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে অরাজনৈতিক নেতাদের নিয়ে পকেট কমিটি গঠন করেছেন। এজন্য তারা কমিটি প্রত্যাখান করেছেন।

প্রথম দফায় ১৪ সেপ্টেম্বর শিবালয় উপজেলার ৩৩ জন আহ্বায়ক সদস্যের মধ্যে ২৪ জন পদত্যাগ করেন। এরপর মানিকগঞ্জ পৌরসভার ৩৩ সদস্যের গঠিত বিএনপির ১৭ জন পদত্যাগ করছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) দৌলতপুর উপজেলার ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটির ১৮ জন পদত্যাগ করেছেন।

গণপদত্যাগের কারণ সম্পর্কে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দৌলতপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান তোজাম্মেল হক তোজা বলেন,  ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা উপেক্ষা করে ত্যাগী নেতাদের বাদ দিয়ে জেলার আহ্বায়ক ও তার অনুসারীদের নিয়ে পকেট কমিটি গঠন করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। এভাবে চলতে থাকলে ৭ উপজেলা ও দুই পৌরসভা ৯টি কমিটির অধিকাংশ নেতারা পদত্যাগ করবেন।’

প্রসঙ্গত,  ১১ সেপ্টেম্বর মানিকগঞ্জের জেলা আহ্বায়ক কমিটির একাংশ ৭ উপজেলা এবং দুই পৌরসভায় বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপর থেকেই কমিটি থেকে পদত্যাগের হিড়িক পড়েছে।

/এসটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম