স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা: চার জনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩১

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা: চার জনের মৃত্যুদণ্ড মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পঞ্চম শ্রেণির ছাত্রী রুমানা আক্তারকে (১৩) সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা মামলায় চার জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন এই রায় দেন।
দণ্ডিতরা হলেন সিংগাইর উপজেলার এরামুল হক, রমজান আলী, সাইদুল ইাসলাম ও আবদুল হাকিম। এদের মধ্যে আবদুল হাকিম ছাড়া বাকি সবাই পলাতক।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, সিংগাইর ওয়াইজনগর গ্রামে ২০০৮ সালের ১৬ জুলাই স্কুলে যাওয়ার পথে রুমানাকে অপহরণ করে নিয়ে যায় আসামিরা। পরে স্কুলের পাশের একটি পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে তারা।
এ ঘটনায় স্কুলছাত্রীর চাচা কদম আলী বাদী হয়ে ছয় জনকে আসামি করে মামলা করেন। আদালত মোট ১৫ জনের সাক্ষ্য শেষে ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে চার জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। আর দু’জনকে খালাস দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি একেএম নুরুল হুদা রুবেল আর আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নুরুজ্জামান হোসেন।

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম