নারায়ণগঞ্জে জঙ্গিবিরোধী অভিযানের ঘটনায় মামলা, দুই ভাইসহ আসামি ১৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৩৪আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৩৫

ফতুল্লায় অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নারায়ণগঞ্জের ফতুল্লা তক্কার মাঠ এলাকার জঙ্গি আস্তানা থেকে বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন। মামলায় গ্রেফতার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম জয়নাল আবেদিনের ছেলে শিক্ষক ফরিদউদ্দিন রুমি ও ফরিদউদ্দিনের ভাই পলাতক জামালউদ্দিন রফিকসহ ছয় জন এবং অজ্ঞাত আরও ৬-৭ জনকে আসামি করা হয়েছে। ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন এ তথ্য জানান।
এদিকে, জঙ্গিবিরোধী অভিযানের ঘটনায় গ্রেফতার হওয়া ফরিদউদ্দিন রুমিকে এ বছরের ২৯ এপ্রিল গুলিস্তানে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোর থেকে বিকাল পর্যন্ত ফতুল্লার তক্কার মাঠ এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনা করে বিস্ফোরকসহ নব্য জেএমবি সদস্য ফরিদউদ্দিন রুমি ও তার স্ত্রী জান্নাতুল ফোয়ারা অনুকে আটক করে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এর আগের রাতে ঢাকা থেকে মিজান নামে এক জঙ্গিকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই ফতুল্লার ওই বাড়িতে অভিযান চালানো হয়। বাড়িটি থেকে উদ্ধার হওয়ায় শক্তিশালী চারটি বোমা ঘটনাস্থলেই বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা নিষ্ক্রিয় করেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হরমুজে ইরানের বিরুদ্ধে সেনা পাঠানোর পথে দক্ষিণ কোরিয়া
হরমুজে ইরানের বিরুদ্ধে সেনা পাঠানোর পথে দক্ষিণ কোরিয়া
সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ধারণা ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ধারণা ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে দুই হাসপাতালে চিকিৎসা দিয়ে পাঠানো হলো ঢাকায়
দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে দুই হাসপাতালে চিকিৎসা দিয়ে পাঠানো হলো ঢাকায়
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে শ্রমিকের অধিকারও নিশ্চিত করা জরুরি: শিমুল বিশ্বাস
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে শ্রমিকের অধিকারও নিশ্চিত করা জরুরি: শিমুল বিশ্বাস
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ধান গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ, ১৩ সেপ্টেম্বরের মধ্যে আবেদন
ধান গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ, ১৩ সেপ্টেম্বরের মধ্যে আবেদন
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী