জাবি উপাচার্যকে কালো পতাকা প্রদর্শন

জাবি প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪১

জাবি উপাচার্যকে কালো পতাকা প্রদর্শন (ছবি– প্রতিনিধি)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারাজান ইসলামের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তাকে কালো পতাকা দেখিয়েছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ আয়োজিত মানববন্ধনে এই কালো পতাকা দেখানো হয়।

মানববন্ধনে লিখিত বক্তব্য পড়েন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্ষেত্রে উপাচার্যের দুর্নীতি, অনিয়ম, মিথ্যাচার, স্বেচ্ছাচারিতা এবং ক্ষমতার অপব্যবহারের চিত্র ধারাবাহিকভাবে দেখে আসছি। এর মধ্যে রয়েছে ৫৪ জন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের ও রাতের অন্ধকারে নারী শিক্ষার্থীদের পুলিশে দেওয়া। শিক্ষকদের অসম্মান  ও বেআইনিভাবে শিক্ষার্থী ভর্তি করানোর চেষ্টাও করেছেন তিনি। এ ছাড়া, ২০১৫ সালের ১৬ এপ্রিল এক শিক্ষার্থী যৌন নিপীড়নের শিকার হওয়া এবং তার বিচার না করে উল্টো লাঞ্ছনার ঘটনার সঙ্গে উপাচার্য জড়িত।’

আরিফুল ইসলাম অনিক বলেন, 'একনেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়নের জন্য ১৪৪৫ কোটি টাকা এসেছে, সে টাকা থেকে দুই কোটি টাকা উপাচার্য ছাত্রলীগের মধ্যে ভাগ-বাটোয়ারা করেছেন। আমরা উপাচার্যের এই কাজের জন্য ধিক্কার জানাই। পদে পদে উপাচার্য ক্ষমতার অপব্যবহার করে তার পদকে কলুষিত করেছেন।’

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় সমাপনী বক্তব্যে দর্শন বিভাগের অধ্যাপক কামরুল আহসান বলেন, ‘আমরা চাই, উপাচার্যের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তিনি তা তদন্ত করবেন। কিন্তু উপাচার্য তা করছেন না। আমরা আশা করছি, তিনি আগামী সাতদিনের মধ্যেই পদত্যাগ করবেন। এর মধ্যদিয়ে নিজেকে ও জাহাঙ্গীরনগরকে দায়মুক্ত করবেন।’

মানববন্ধনে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর সমন্বয়ক দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন আগামীকাল (বৃহস্পতিবার) দুপুরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন।

মানববন্ধনে দর্শন বিভাগের অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূঁইয়া, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক খবির উদ্দিন, অধ্যাপক জামাল উদ্দিন রুনু, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস, অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক নাজমুল হাসান তালুকদার, অধ্যাপক তারেক রেজা, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম