চাঁদাবাজির অভিযোগে আ.লীগ ও যুবলীগ নেতা গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৯আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:২০

কাপাসিয়ায় গ্রেফতার বেলায়েত হোসেন (হলুদ পাঞ্জাবী) ও শফিকুল ইসলাম

গাজীপুরের কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন এ কথা জানান।

গ্রেফতার দুজন হলেন, কাপাসিয়া উপজেলা সদর ইউনিয়নের রাউৎকোনা গ্রামের মৃত সাহেব আলী মোক্তারের ছেলে বেলায়েত হোসেন (৪০) ও একই উপজেলার সিংহশ্রী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের মৃত নুরুল ইসলাম কাইয়ার ছেলে শফিকুল ইসলাম কাইয়া (৪৮)। তাদের মধ্যে বেলায়েত হোসেন কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং শফিকুল ইসলাম কাইয়া সিংহশ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন জানান, গাজীপুরে মাদক ও চাঁদাবাজ বিরোধী বিশেষ অভিযানে চলছে। মঙ্গলবার রাতে জেলা ডিবি পুলিশের একটি দল কাপাসিয়া বাজার এলাকা থেকে বেলায়েত হোসেন প্রধানকে আটক করে। তার বিরুদ্ধে কাপাসিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য কানিজ ফাতেমা রুহিতা প্রায় দুই মাস আগে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা করেন। এছাড়াও বেলায়েত হোসেনের বিরুদ্ধে কাপাসিয়ার বিভিন্ন সিএনজি স্টেশন নিয়ন্ত্রণসহ বিভিন্ন সড়কে চলাচলকারী সিএনজি চালিত অটোরিকশা থেকে মাসিক এবং দৈনিক ভিত্তিতে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানান, এর আগেও তাকে ২০১৬ সালের ৭ অক্টোবর মাদক সংশ্লিষ্টতার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ আটক করলেও পরে ছেড়ে দেয়।

অন্যদিকে গোপন সংবাদের ভিত্তিতে একই রাতে অভিযান চালিয়ে সিংহশ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম কাইয়াকে ৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার তার বিরুদ্ধে কাপাসিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তিনি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে অংশ গ্রহণ করে পরাজিত হন। কিছুদিন আগে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় তিনি ক্ষমতার দাপট দেখিয়ে দায়িত্বরত কর্মকর্তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ রয়েছে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের